গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Sports মেসিকে ১৪০ কোটি ইউরোর সৌদি প্রস্তাব

    মেসিকে ১৪০ কোটি ইউরোর সৌদি প্রস্তাব

    0
    64
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    সৌদি প্রো লিগে লিওনেল মেসি-ক্রিস্তিয়ানো রোনালদোর দ্বৈরথ দেখার আশায় ছিলেন বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীরা তবে আর্জেন্টাইন মহাতারকা মেসি পিএসজি ছাড়ার পর সৌদি ক্লাবগুলোর চোখধাঁধানো প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। 

    তিনি চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদোর পথ অনুসরণ না করে মেজর লিগ সকার বেছে নিয়েছেন, যেখানে পরিবারসহ আমেরিকায় নতুন অধ্যায় শুরু করছেন তিনি।এদিকে ,মেসিকে বিভিন্ন সৌদি ক্লাবের দেওয়া প্রস্তাব চোখ কপালে তুলেছে সমর্থকদের। মরুর দেশটির ক্লাব আল হিলাল সহ কয়েকটি ক্লাব বড় অঙ্কের চুক্তি করতে তৈরি ছিল। আল-ইত্তিহাদ প্রেসিডেন্ট আনমার আল হাইলি জানিয়েছেন, পিএসজি ছাড়ার পর মেসিকে বছরে ১৪০ কোটি ইউরো প্রস্তাব করা হয়েছিল ।আল হাইলি বলেছেন, টাকা কোনো সমস্যা ছিল না। যদি মেসি আল-ইত্তিহাদে যোগদানের জন্য রাজি হতেন, আমরা তাকে এমন চুক্তি দিতাম, যেখানে তিনি চাইলে যেকোনো সময়কাল এবং যেকোনো পরিমাণ অর্থ নিতে পারতেন, এমনকি আজীবনও। আমরা তাকে চাই কারণ তিনি ইতিহাসের সেরা ফুটবলার।বর্তমানে আল-ইত্তিহাদের সবচেয়ে বড় তারকা হলেন করিম বেনজেমা, তবে হাইলি স্পষ্ট করে বলেছেন, মেসি এখনও তাদের শীর্ষ পছন্দ।

    সৌদি প্রস্তাব গ্রহণ করলে মেসি বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীর তালিকায় আরও শীর্ষে উঠতে পারতেন।