
কড়া নিরাপত্তার মধ্যে বৃহস্পতিবার সকাল ৭টা থেকে তামিলনাড়ুর নির্বাচনও শুরু হয়েছে। সাধারণ মানুষ ভিড় করতে শুরু করেছেন বুথে বুথে।
এই নির্বাচনী লড়াইয়ে মূল প্রতিদ্বন্দ্বী শাসক দল ডিএমকে এবং প্রধান বিরোধী দল এআইএডিএমকে। তবে অভিনেতা-রাজনীতিক বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে এবং তামিল জাতীয়তাবাদী সিমানের নেতৃত্বাধীন এনটিকে-ও ভাল লড়বে বলে আশা করা হচ্ছে। তামিলনাড়ুতে ভোটার সংখ্যা ৫.৭৩ কোটি। ৩৩ হাজার ১৩৩টি এলাকায় ৭৫ হাজার ৬৪টি ভোট কেন্দ্র তৈরি হয়েছে।
সেখানে ৪ হাজার ২৩ জন ভোট প্রার্থীর ভাগ্য বিচার হবে। ভোটদাতাদের মধ্যে মহিলার সংখ্যা ২.৯৩ কোটি, পুরুষ ২.৮৩ কোটি এবং তৃতীয় লিঙ্গ ৭ হাজার ৭২৮ জন।






