গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National সঙ্গীত জগতে নক্ষত্র পতন, প্রয়াত সারদা সিনহা

    সঙ্গীত জগতে নক্ষত্র পতন, প্রয়াত সারদা সিনহা

    0
    127
    না ফেরার দেশে পাড়ি দিয়েছেন পদ্মভূষণ পুরস্কারে ভূষিত সংগীতশিল্পী সারদা সিনহা ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। দীর্ঘদিন ধরেই মারণরোগ ক্যানসারে ভুগছিলেন তিনি।
      সংগীতশিল্পীর মৃত্যুর খবর তাঁর পুত্র অংশুমান সিনহা ইনস্টাগ্রামে জানিয়েছেন। তাঁর গান ছাড়া ছটপুজোর উৎসব কল্পনাই করা যেত না। কিন্তু এবারের সেই উৎসবের ঠিক মুখেই না ফেরার দেশে পাড়ি দিয়েছেন তিনি। ২৬ অক্টোবর গুরুতর অসুস্থ অবস্থায় সারদা সিনহাকে ভর্তি করানো হয় দিল্লির এইমসে ৷ সোমবার রাতে বিখ্যাত এই লোকসঙ্গীত শিল্পীকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল বলে জানা যায় ৷ আর সন্ধ্যার পরই তাঁর মৃত্যু সংবাদ৷ সঙ্গীতশিল্পী হিসেবে কর্মজীবনের শুরু থেকেই সারদাদেবী লোকসঙ্গীতকেই বেছে নেন। ভোজপুরী, মৈথিলি এবং হিন্দি লোকসঙ্গীতের প্রসারের জন্য জাতীয় স্বীকৃতি অর্জন করেছেন। এমনকী, বলিউডের বিখ্যাত ছবিতেও গান গেয়েছেন সারদা সিনহা। সলমন খান ও মাধুরী দীক্ষিতের হাম আপকে হ্যায় কউন ছবিতে বাবুল গানটি গেয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন সারদা সিনহা।
    সঙ্গীত শিল্পীর মৃত্যুতে শোকপ্রকাশ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷বিশিষ্ট এই সঙ্গীত শিল্পীর মৃত্যুতে শোকপ্রকাশ করে এক্স পোস্টে করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে ৷
    ছবি  সৌজন্যে : এক্স