গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Entertainment ৪০০ কোটি বাজেটে রজনীকান্তের ‘কুলি’

    ৪০০ কোটি বাজেটে রজনীকান্তের ‘কুলি’

    0
    121
    ছবি সৌজন্যে : এক্স

    লোকেশ কানাগরাজ পরিচালিত কুলি সিনেমার ফার্স্ট লুক পোস্টার কিছুদিন আগেই লঞ্চ হয়েছে, যা সোশ্যালে দারুণ সাড়া ফেলেছে। এর আগে কাইথি, মাস্টার, বিক্রম ও লিও’র মতো ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন তিনি, যার কারণে তার এ সিনেমা ঘিরে দর্শকদের মধ্যে বইছে উন্মাদনা, আলোচনা তো রয়েছেই।

    রজনীকান্তকে নিয়ে নির্মিতব্য এ সিনেমাটির বাজেট ধরা হয়েছে প্রায় ৩৫০ থেকে ৪০০ কোটি টাকা। যার মধ্যে রজনীকান্তের পারিশ্রমিক ধরা হয়েছে ১৫০ কোটি, আর পরিচালক লোকেশ নিচ্ছেন ৫০ কোটি  টাকা,এমন গুঞ্জনই সম্প্রতি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পরিচালক। এক সাক্ষাৎকারে লোকেশ বলেছেন, রজনীকান্ত স্যারের পারিশ্রমিক নিয়ে কিছু বলতে পারবেন না। তবে যে ৫০ কোটির কথা বলা হচ্ছে সেটাই বলা হচ্ছে পারিশ্রমিক।তিনি জানান, এর পেছনে রয়েছে তার আগের সিনেমা লিও’র সাফল্য।সিনেমাটি ৬০০ কোটিরও বেশি আয় করেছে। সেই সাফল্যের পর তার পারিশ্রমিকও দ্বিগুণ হয়েছে। পরিচালক আরো বলেছেন, তিনি নিয়মিত ট্যাক্স দেন, পরিবার ও বন্ধুদের সাহায্য করতে পারেন,এটা একটা তৃপ্তির জায়গা। তবে এই পর্যায়ে আসার পেছনে অনেক ত্যাগ রয়েছে। গত দু’ বছর পুরোটা সময়ই কুলি নিয়ে ব্যস্ত ছিলেন, এটা তাঁর দায়িত্ব ছিল।

    এদিকে কুলি ১ হাজার কোটি টাকা আয় করতে পারবে কি না,এমন প্রশ্নের উত্তরে লোকেশ স্পষ্ট বলেছে, বক্স অফিস নিয়ে দর্শকদের চিন্তার কিছু নেই। এটা প্রযোজক, পরিচালক আর অভিনেতার মাথাব্যথা।ওদিকে সিনেমাটিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে আমির খানকেও। এছাড়াও দেখা যাবে নাগার্জুনাকে।