গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata বৃহস্পতিবার ফের হাইকোর্টে এসআইআর বৈঠক

    বৃহস্পতিবার ফের হাইকোর্টে এসআইআর বৈঠক

    0
    34
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    এসআইআর নিয়ে আবারও হাইকোর্টে বৈঠক ডেকেছেন প্রধান বিচারপতি সুজয় পাল। সুপ্রিম কোর্টের নিদেশের পর এই তৃতীয়বার বৈঠকে বসবেন প্রধান বিচারপতি। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বে এই বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, সিইও মনোজ আগরওয়াল, ডিজিপি পীযূষ পাণ্ডে সহ রাজ্য প্রশাসনের শীর্ষ অফিসাররা।

    রাজ্যে এসআইআর প্রক্রিয়া বিচারকদের তত্ত্বাবধানে হবে সুপ্রিম কোর্টের নির্দেশের পরে হাইকোর্টে ২ দিন বৈঠক হয়। ইতিমধ্যেই জুডিশিয়াল অফিসাররা এসআইআর প্রক্রিয়ায় অংশ নিয়েছেন। এই মুহূর্তে কোন পর্যায়ে এসআইআর প্রক্রিয়া, জুডিশিয়াল অফিসাররা কোথাও কোনও সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা সবটাই খতিয়ে দেখা হবে। এদিকে বহুতলে বুথ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আগে ২১ টি বহুতলে বুথ ছিল। এবার তা বেড়ে হচ্ছে ৭৮ টি। ৩০০-র বেশি ভোটার রয়েছে এমন বহুতলে বুথ করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

    বহুতলে বুথে আপত্তি তুলে নির্বাচন কমিশনকে চিঠিও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে উত্তর ২৪ পরগনার ১৬টি, দক্ষিণ ২৪ পরগনায় ২৫টি, দক্ষিণ কলকাতায় ১, উত্তর কলকাতায় ৫, হুগলি, পূর্ব বর্ধমানে ৩ এবং হাওড়ায় ৪টি বহুতলে।