গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home East Medinipur তৃণমূলে যোগ দেওয়া ভুল, বললেন শিশির 

    তৃণমূলে যোগ দেওয়া ভুল, বললেন শিশির 

    0
    135
    ছবি সৌজন্যে : নিজস্ব
    তৃণমূলে যোগ দেওয়া ভুল ছিল, সেকারণে ক্ষমা চাইছেন, পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে বিজেপির রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিয়ে এমনই মন্তব্য করেছেন কাঁথির প্রাক্তন তৃণমূল সাংসদ শিশির অধিকারী। তাঁর দাবি, সাংসদ থাকাকালীন বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অর্থ অনুমোদন করালেও সেই প্রকল্প বাস্তবায়িত হয়নি।
    যার ফলে ফেরত গেছে টাকা। তৃণমূলের একাংশের বিরুদ্ধে আর্থিক নয়ছয়েরও অভিযোগ করেছেন শিশির অধিকারী। নাম না করে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে তিনি বলেছেন,  কোটি কোটি টাকার সম্পদ লুকিয়ে আছে। শুধু বালি চুরি করে বিক্রি করল, কয়লা চুরি করে বিক্রি করল।
    প্রাক্তন সাংসদের এই অভিযোগের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলে থাকাকালীন সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা পেয়েছেন ওঁরাই, মন্তব্য তৃণমূল নেতা ও পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব পড়ুয়ার।