গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata দিল্লির যন্তরমন্তরের পথে চাকরিহারারা 

    দিল্লির যন্তরমন্তরের পথে চাকরিহারারা 

    0
    130
    ছবি সৌজন্যে : নিজস্ব
    এবার দিল্লির দ্বারস্থ হচ্ছেন চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীরা। বেলা ১২টা নাগাদ ধর্মতলা থেকে বাসে করে রাজধানী দিল্লির যন্তরমন্তরের উদ্দেশে রওনা দিয়েছেন চাকরিহারাদের একটি বাস।
    দিল্লি যাওয়ার পথে বিভিন্ন রাজ্যে করা হবে লিফলেট বিলি। বুধবার যন্তরমন্তরে প্রতিবাদ, এছাড়াও গোটা সপ্তাহ ধরে চলবে নানা কর্মসূচি। এছাড়াও ফের ২২ এপ্রিল শিয়ালদা থেকে রাজভবন পর্যন্ত মিছিলে হাঁটবেন চাকরিহারারা। পরে তাঁদের কয়েক জন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হস্তক্ষেপ প্রার্থনা করবেন। ২৩ ও ২৮ এপ্রিল রাস্তায় নেমে চলবে প্রতিবাদ, বিক্ষোভ। ১ থেকে ৭ মে ওয়াই চ্যানেলে শুরু হবে রিলে অনশন। এরপরও সুরাহা না মিললে, ৭ মে-র পর থেকে আমরণ অনশনের পথে হাঁটবেন চাকরিহারারা।
     চাকরি নিয়ে কী ভাবে কাটবে জট, কী ভাবে আইনি পথে আবার নিজেদের পুরনো পদ ফিরে পাবেন, এখন তা নিয়েই উদ্বিগ্ন চাকরিহারারা।