
৩.৫ বিলিয়ন ডলার ব্যয়ে জনপ্রিয় মোবাইল গেম পোকেমন গো কিনে নিচ্ছে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড।উল্লেখ্য প্রায় এক দশক আগে বাজারে এলেও পোকেমন গো এখনো বিশ্বের সবচেয়ে বেশি আয় করা মোবাইল গেমগুলোর একটি।
প্রতি মাসে প্রায় ৩০ মিলিয়ন অর্থাৎ ৩ কোটি খেলোয়াড় এই গেমটি খেলেন। এতে অগমেন্টেড রিয়েলিটি যুক্তির মাধ্যমে বাস্তব জগতে হাঁটতে হয় এবং ফোনের স্ক্রিনে পোকেমন চরিত্রগুলো দেখা যায়।বিশাল বিনিয়োগ,এই চুক্তি সৌদি আরবের গেমিং শিল্পে বিশাল বিনিয়োগের আরেকটি ধাপ। সাম্প্রতিক বছরগুলোতে দেশটি এই খাতে বিলিয়ন ডলার ব্যয় করছে।চুক্তির অধীনে পোকেমন গো নির্মাতা প্রতিষ্ঠান নিয়ান্টিকের অন্যান্য জনপ্রিয় গেম,মনস্টার হান্টার নাও এবং পিকমিন ব্লুমও অন্তর্ভুক্ত থাকবে।
এদিকে,পোকেমন গো টিমের প্রধান এড উউ এক ব্লগ পোস্টে লিখেছেন, এই অধিগ্রহণ গেমটির ভবিষ্যতের জন্য ইতিবাচক।অন্যদিকে,সৌদি আরবের বিনিয়োগ তহবিল ইতিমধ্যে গেমিং দুনিয়ার বড় প্রতিষ্ঠান নিনটেন্ডো, ইলেকট্রনিক আর্টস এবং টেক-টু ইন্টারঅ্যাকটিভে বিনিয়োগ করেছে।









