
আদিবাসী এক বৃদ্ধাকে যৌন নির্যাতনের পর খুন। মারাত্মক এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে দক্ষিণ ২৪ পরগনার গোসাবার পাঠানখালিতে।
ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গণধোলাই উত্তেজিত জনতার। পরে পুলিশ এসে উদ্ধার করে অভিযুক্তকে। এই ঘটনায় দোষীর কড়া শাস্তির দাবি জানানো হয়েছে। মৃতার পরিবারের অভিযোগ, সোমবার রাতে অভিযুক্ত মঙ্গল রায় তাঁদের বাড়িতে এসে বৃদ্ধা এবং তাঁর ছেলের সঙ্গে মদ্যপান করে। বৃদ্ধার বৌমা মঙ্গলকে বাড়ি থেকে চলে বললেও সে যেতে না চাওয়া, ওই মহিলা প্রতিবেশীদের ডেকে আনতে যায়। সেই ফাঁকে বৃদ্ধার ঘরে ঢুকে তাঁর উপর পাশবিক অত্যাচার চালায় মঙ্গল বলে অভিযোগ। বৌমা বাড়ি ফিরে এসে দেখেন বারান্দায় প্রায় উলঙ্গ অবস্থায় পড়ে রয়েছেন শাশুড়ি। তাঁকে দেখে পালিয়ে যান মঙ্গল। বৌমার চেঁচামেচিতে অভিযুক্তকে ধরে ফেলে গাছে বেধে উত্তম-মধ্যম দেয় স্থানীয়রাই। ঘটনাস্থলে যায় গোসাবা থানার পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করে, আশঙ্কাজনক অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানেই মৃত্যু হয় নির্যাতিতার।








