গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Kolkata বাংলায় কথা বলা এখন অপরাধ বিজেপি শাসিত রাজ্যে: শশী

    বাংলায় কথা বলা এখন অপরাধ বিজেপি শাসিত রাজ্যে: শশী

    0
    147
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বাংলায় কথা বলা এখন অপরাধ বিজেপি শাসিত রাজ্যে। ওড়িশায় মুর্শিদাবাদের যুবকের মৃত্যুতে আক্রমণ করেছেন শশী পাঁজা।
    তার অভিযোগ বাংলায় কথা বললেই বাংলাদেশি দাগিয়ে দেওয়া হচ্ছে। রাজ্যের মন্ত্রী বলেছেন একদিকে বিভিন্ন প্রকল্পের টাকা আটকে বাংলাকে বঞ্চিত তো করেইছে, এখন বাংলায় কথা বললে বেঁচে থাকার অধিকারটাও কেড়ে নেওয়া হচ্ছে। বিজেপি নেতারা প্রকাশ্যেই হুমকি দিচ্ছেন। এমন কাণ্ড বরদাস্ত হবে না। এর বিরুদ্ধে তৃণমূল লড়াই চালিয়ে যাবে।
    সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ সমীরুল ইসলাম। তিনি লিখেছেন বাংলাতে কথা বলার জন্য বিজেপির গুন্ডারা মুর্শিদাবাদের যুবককে পিটিয়ে মেরেছে।