
বাংলাদেশি সন্দেহে মুর্শিদাবাদের যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে ওড়িশায়। জানা গিয়েছে মুর্শিদাবাদের সুতির বাসিন্দা বছর ১৯-র জুয়েল শেখ ওড়িশার সম্বলপুরে রাজমিস্ত্রির কাজে গিয়েছিল।
সেখানেই স্থানীয় কয়েকজন দুষ্কৃতী বাংলাদেশি সন্দেহে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। আহত হন জুয়েল শেখ ছাড়াও আকির ও পলাশ শেখ নামে আরও ২ জন। তাঁদের একজনের বাড়ি মুর্শিদাবাদে অন্যজন মালদার বাসিন্দা। গুরুতর জখম অবস্থায় তিনজনকে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় জুয়েল শেখের। বাড়িতে খবর পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েছে পরিবার।
খবর পেয়ে মৃতের বাড়ি গিয়েছেন সুতির তৃণমূল বিধায়ক ইমানি বিশ্বাস। পরিবারের পাশে থাকার পাশাপাশি বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন ইমানি বিশ্বাস।









