গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Technology এবার বই বিক্রি শুরু করছে স্পটিফাই

    এবার বই বিক্রি শুরু করছে স্পটিফাই

    0
    59
    ছবি সৌজন্যে : এক্স

    এবার বই বিক্রির বাজারে আসছে জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই। অডিওবুক ফিচারের সফলতার পর ইউজারদের জন্য সরাসরি বই কেনার সুবিধা চালু করছে তারা।

    স্পটিফাই বলেছে, তাদের লক্ষ্য বই পড়াকে আরও নমনীয়, ব্যক্তিগত ও বিভিন্ন মাধ্যমে মানুষের দৈনন্দিন মুহূর্তগুলোর সঙ্গে মিশিয়ে দেওয়া।উল্লেখ্য,২০২২ সালে স্পটিফাই প্রথম অডিওবুক সার্ভিস চালু করে। শুরুতে ইউজাররা যখন কোনো বই শুনতে চাইতেন তখন তা কিনে নিতে হত। তবে এর এক বছর পর নিজেদের নিয়মিত সাবস্ক্রিপশন ফি’র মধ্যেই মাসে ১৫ ঘণ্টা পর্যন্ত বই শোনার সুযোগ দিতে শুরু করে কোম্পানিটি।বই বিক্রির এ ফিচারটি পরিচালিত হবে বুকশপ ডটঅর্গ-এর মাধ্যমে। এ ওয়েবসাইটের সাহায্যে ক্রেতারা তাদের অঞ্চলের স্থানীয় ও স্বতন্ত্র বিভিন্ন দোকান থেকে বই কিনতে পারবেন।

    স্পটিফাই বলেছে, ইউজাররা যাতে কোনো বই প্রথমে অডিও ভার্শনে শুনে পরে চাইলে সেটির ছাপানো কপি কেনেন সেই লক্ষ্যেই এ সুবিধা এনেছে তারা।একইসঙ্গে সাধারণ বই বিক্রেতাদের ব্যবসা যাতে ক্ষতির মুখে না পড়ে সে বিষয়ে কোম্পানিটি সচেতন বলেই মনে হচ্ছে।