গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Howrah রামকৃষ্ণদেবের জন্মমহোৎসবে বেলুড়ে ভক্তের ঢল, বসেছে মেলাও

    রামকৃষ্ণদেবের জন্মমহোৎসবে বেলুড়ে ভক্তের ঢল, বসেছে মেলাও

    0
    99
    ছবি সৌজন্যে : নিজস্ব

    রামকৃষ্ণদেবের ১৯১তম জন্মমহোৎসব উপলক্ষ্যে সকাল থেকেই ভক্তের ঢল বেলুড়ে। প্রথা মেনে রামকৃষ্ণ দেবের জন্মতিথির পরে রবিবার বেলুড় মঠে পালিত হচ্ছে জন্মমহোৎসব।

    এই উপলক্ষ্যে বেলুড় মঠে মেলা বসেছে। দূরদুরান্ত থেকে ভক্তরা বেলুড় এসেছেন। ভোর থেকেই দোকানিরা দোকান সাজিয়ে বসেছেন। একইসঙ্গে মন্দিরে এবং মন্দিরের পাশে নির্মিত অস্থায়ী মণ্ডপে সকাল থেকে নানা ধর্মীয় অনুষ্ঠান চলেছে।

    বেদপাঠ স্তব গান ভজন পদাবলী কীর্তন তরজা লোকনত্য যোগাসন ভক্তিগীতি শ্যামা সঙ্গীত পদাবলী কীর্তন ভজন করেছেন ভক্তরা। বেলা বাড়তেই ভোগ বিতরণ শুরু হয়। রামকৃষ্ণদেবের জন্মমহোৎসব ঘিরে সারাদিন খোলা রয়েছে বেলুড় মঠ।