
নিজেদের সমস্যার কথা দেশবাসীকে শোনাতে এবার দিল্লির অনশনে বসার পরিকল্পনা করেছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা।
কর্মসূচির জন্য অনুমতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। সংগঠনের আহ্বায়ক মেহবুব মণ্ডল জানিয়েছেন এখানে কয়েকটা কর্মসূচি পালন করে অনশনে যাবেন। তাঁদের যন্ত্রণা দেশবাসীকে জানাতেই দিল্লিতে কর্মসূচি নেওয়া হয়েছে। এজন্য কয়েকজনকে দিল্লিতে পাঠানো হয়েছে। ২০১৬-র এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের নামের তালিকা প্রকাশের দাবিতে বৃহস্পতিবার থেকে এসএসসি ভবনের সামনে অনশনে বসেছেন চাকরিহারাদের একাংশ।
যতক্ষণ না পর্যন্ত ওএমআরের মিরর ইমেজ প্রকাশ করা হবে ততক্ষণ অনশন থেকে সরবেন না।









