গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National মনিপুরে স্টারলিংক ডিভাইস, অস্বীকার মাস্কের

    মনিপুরে স্টারলিংক ডিভাইস, অস্বীকার মাস্কের

    0
    113
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    মণিপুরের কোনও জনগোষ্ঠীর কাছেই স্টারলিঙ্ক-র ইন্টারনেট ডিভাইস থাকা সম্ভব নয়। চূড়াচাঁদপুরের চান্দেল, পূর্ব ইম্ফল এবং কাংপোকপির একাধিক এলাকায় অস্ত্র ও স্টারলিঙ্ক ইন্টারনেট ডিভাইস উদ্ধারের পরই এমনই প্রতিক্রিয়া দিয়েছেন স্পেস-এক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক।
    তাঁর দাবি, এ রকম কিছু হতে পারে না। ভারতের মনিপুরের মেইতেই বা কুকি কোনও জনগোষ্ঠীর কাছেই ওই যন্ত্র থাকা সম্ভব নয়। কারণ, ভারতের উপরে থাকা স্যাটেলাইটগুলি বন্ধ রাখা হয়েছে। তা ছাড়া, ভারতে ওই যন্ত্র ব্যবহার করার সরকারি অনুমোদনও নেই। গত দেড় বছরেরও বেশি সময় ধরে গোষ্ঠীহিংসায় উত্তাল মণিপুর। মাঝে কিছু দিন বিরতির পর গত সেপ্টেম্বর মাস থেকে মেইতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে নতুন করে সংঘর্ষে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে। দফায় দফায় সংঘর্ষ চলে মণিপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে।
    রাজ্যের পাঁচ জেলায় জারি করা হয় কার্ফু। ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়। মঙ্গলবারই সে রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের বাড়ির অদূরে বোমা পাওয়া গিয়েছে! আঁটসাঁট করা হয়েছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা।