গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Technology হোয়াটসঅ্যাপে নিজের ছবি দিয়েই স্টিকার

    হোয়াটসঅ্যাপে নিজের ছবি দিয়েই স্টিকার

    0
    20
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    হোয়াটসঅ্যাপে মনের ভাব প্রকাশে স্টিকারের ব্যবহার দিন দিন বাড়ছে। এখন আর আলাদা কোনো অ্যাপ ছাড়াই হোয়াটসঅ্যাপের ভেতরেই নিজের ছবি দিয়ে স্টিকার তৈরি ও কাস্টমাইজ করা যায়।

    এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা ,এআই ব্যবহার করে লিখেও স্টিকার বানানো সম্ভব। কীভাবে সহজে স্টিকার তৈরি ও সাজাবেন, তার জন্যে গ্যালারির যেকোনো ছবি দিয়ে স্টিকার বানাতে যেকোনো একটি চ্যাট ওপেন করে স্টিকার সেকশনে যান।Create বা, পেন্সিল আইকনে ট্যাপ করুন।গ্যালারি থেকে ছবি বেছে নিন। এরপর প্রিভিউ স্ক্রিনে ইমোজি যোগ করা, টেক্সট লেখা বা পেন্সিল দিয়ে আঁকার অপশন পাবেন।কাজ শেষ হলে পাঠাতে ‘>’ চিহ্নে ট্যাপ করুন। এআই দিয়ে স্টিকার জেনারেট,লিখে বা বর্ণনা দিয়ে স্টিকার বানাতে চাইলে,স্টিকার সেকশনে গিয়ে Create-এ ট্যাপ করুন। Generate with AI নির্বাচন করুন।আপনি কেমন স্টিকার চান তার একটি সংক্ষিপ্ত বিবরণ লিখুন এবং Generate-এ ট্যাপ করুন।পছন্দমতো একটি স্টিকার বেছে নিয়ে সেভ করে নিন।তবে,অনেকগুলো স্টিকারকে এক জায়গায় গুছিয়ে রাখতে স্টিকার প্যাক তৈরি করা জরুরি,স্টিকার সেকশনে পেন্সিল আইকনে গিয়ে এক বা একাধিক স্টিকার বেছে নিন।

    থ্রি-ডট মেনু থেকে Add to sticker pack এবং এরপর, New sticker pack বেছে নিন।প্যাকের একটি নাম দিয়ে সেভ করুন। একইভাবে কোনো প্যাকে নতুন স্টিকার যোগ করতে Add to existing sticker pack অপশনটি ব্যবহার করুন।