গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National শেয়ার বাজারে অস্থিরতা অব্যাহত

    শেয়ার বাজারে অস্থিরতা অব্যাহত

    0
    120
    Sensex has crossed the 80000 mark
    Sensex has crossed the 80000 mark
    নভেম্বরেও শেয়ার বাজারে অব্যাহত অস্থিরতা। সপ্তাহের প্রথম কাজের দিনে ঊর্ধ্বমুখী হয়েছে সেনসেক্স। যদিও নিম্নমুখী থেকেছে নিফটির লেখচিত্র। যা লগ্নিকারীদের হতাশা বাড়িয়েছে। 
    সোমবার বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৩ পয়েন্ট। এদিন বাজার বন্ধ হওয়ার পর দেখা গিয়েছে ৭৯ হাজার ৪৯৬ দশমিক ১৫ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে সেনসেক্স। অন্যদিকে, এদিন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক ছিল নিম্নমুখী। দিনের শেষে ২৪ হাজার ১৪১ দশমিক ৩০ পয়েন্টে গিয়ে থেকে যায় নিফটি। ৬ দশমিক ৯০ পয়েন্ট পতন হয়েছে। দুই শেয়ার বাজার মিলিয়ে ১ হাজার ৪৪৬টি শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। দাম কমেছে ২ হাজার ৪৭৮টি স্টকের।
    নিফটিতে সর্বাধিক লাভ করেছেন পাওয়ার গ্রিড কর্পোরেশন, ট্রেন্ট, ইনফোসিস, এইচসিএল টেক এবং টেক মাহিন্দ্রার স্টকের লগ্নিকারীরা।এনএসসিতে সবচেয়ে খারাপ ফল করেছে এশিয়ান পেইন্টস, ব্রিটানিয়া, অ্যাপলো হাসপাতাল, সিপলা এবং ওএনজিসি। 
    ছবি  সৌজন্যে :  এক্স