গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National ‘শালীন গ্রাম’ গড়তে কড়াকড়ি, ‘গালি’ প্রতি ৫০০!

    ‘শালীন গ্রাম’ গড়তে কড়াকড়ি, ‘গালি’ প্রতি ৫০০!

    0
    13
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    গালিগালাজ দিলেই শাস্তি পেতে হবে গ্রামবাসীদের। আট থেকে আশি সকলেই এই শাস্তির আওতায় রয়েছেন। মধ্যপ্রদেশের বুরহানপুর জেলার বোরসার গ্রামে শালীনতা বজায় রাখতে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে।
    গ্রামে কেউ অশালীন ভাষা ব্যবহার করলে বা গালিগালাজ করলে তাঁকে ৫০০ টাকা জরিমানা দিতে হবে। অথবা তাঁকে এক ঘণ্টা গ্রামের কোনও এলাকা পরিষ্কারের কাজ করতে হবে। সম্প্রতি গ্রাম পঞ্চায়েতের বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
    ইতিমধ্যেই গ্রামজুড়ে পোস্টার টাঙিয়ে এই নিয়ম সম্পর্কে গ্রামবাসীদের জানানো হয়েছে। জনসমক্ষে অশালীন আচরণ নিয়ন্ত্রণ করতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে। পঞ্চায়েতের উপপ্রধান বিনোদ শিন্ডে জানান, শিশু থেকে প্রাপ্তবয়স্ক—সব বয়সের মানুষের মধ্য়ে অশ্রাব্য ভাষার ব্যবহার বেড়ে গিয়েছিল। বিশেষ করে মা-বোনকে লক্ষ্য করে অপমানজনক মন্তব্য প্রায়ই শোনা যেত। নতুন নিয়ম চালুর পর পরিস্থিতির পরিবর্তন ঘটছে বলে দাবি করেন তিনি।