গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National আমেরিকায় কোমায় ছাত্রী, কেন্দ্রকে ভিসা আর্জি পরিবারের

    আমেরিকায় কোমায় ছাত্রী, কেন্দ্রকে ভিসা আর্জি পরিবারের

    0
    158
    ছবি সৌজন্যে : এক্স
    আমেরিকায় দুর্ঘটনার পরে কোমায় রয়েছেন ভারতীয় এক ছাত্রী। মহারাষ্ট্রের বাসিন্দা তরুণীর পরিবার আশঙ্কাজনক মেয়ের দেখভালের জন্য দ্রুত ভিসা পেতে কেন্দ্রীয় সরকারের সাহায্য চেয়েছে।
    যদিও এখনও পর্যন্ত বিদেশ মন্ত্রক এই বিষয়ে বিবৃতি দেয়নি। ১৪ ফেব্রুয়ারি কালিফোর্নিয়ার রাস্তায় একটি চারচাকা গাড়ি পিষে দেয় নীলম শিণ্ডে নামের বছর পয়ত্রিশের তরুণীকে। মহারাষ্ট্রের সাতারা জেলার বাসিন্দা নীলমকে উদ্ধার করে  শহরের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ বিভাগে ভর্তি করে পুলিশ। জানা গিয়েছে, দুর্ঘটনার পরেই কোমায় চলে যান তিনি। তরুণীর বাবা তানাজি শিণ্ডে বলেন, ১৬ ফেব্রুয়ারি দুর্ঘটনার কথা জানতে পারা যায়। তার পর থেকে ভিসার জন্য চেষ্টা করছে। যদিও এখনও পর্যন্ত ভিসার ব্যবস্থা হয়নি।
    এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে বিদেশমন্ত্রী এস জয়শংকরের কাছে অসহায় পরিবারটির জন্য সাহায্য চেয়েছেন। তরুণীর কাকা জানান, দুর্ঘটনায় নীলমের হাত ও পা ভেঙে গিয়েছে। এছাড়াও মাথায় গুরুতর আঘাত লেগেছে।