
দেশি সেভেন এমএম পিস্তল দিয়ে রিল বানাচ্ছিল দুই বন্ধু। সেই পিস্তলের গুলিতেই মৃত্যু হয়েছে ক্লাস এইটের ছাত্র শাফিউলের। মালদহের কালিয়াচকে ঘটনায় শাফিউলের বন্ধু সাফি আলিকে গ্রেফতার করেছে পুলিশ।
সাফি আলিও ক্লাস এইটের ছাত্র। বৃহস্পতিবার বেলার দিকে কালিয়াচকের জালুয়াবাধালের শ্রীরামপুরে বাড়ির ছাদে শামিউল ইসলামের রক্তাক্ত দেহ মেলে। দেহের পাশেই পড়েছিল পিস্তলটি। ঘটনার পরেই শাফিউলের বাবা রাজিকুল ইসলাম কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করেন। এরপরেই তদন্তে নেমে শামিউলের ফোন বাজেয়াপ্ত করে পুলিশ। ফোন থেকেই দুই বন্ধুর রিলস বানানোর বিষয়টি জানা যায়।
এরপরেই সাফিকে গ্রেফতার করেছে পুলিশ। শামিউল নিজে গুলি চালিয়েছে নাকি সাফি গুলি চালিয়েছে খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি কোথা থেকে নাবালকদের কাছে অস্ত্র পৌঁছল তাও জানার চেষ্টা করা হচ্ছে।
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল









