গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata সিইওকে হুমকি মুখ্যমন্ত্রীর, ব্যবস্থা নিতে কমিশনকে আর্জি শুভেন্দুর

    সিইওকে হুমকি মুখ্যমন্ত্রীর, ব্যবস্থা নিতে কমিশনকে আর্জি শুভেন্দুর

    0
    97
    ছবি সৌজন্যে : নিজস্ব
    রাজ্যের সিইওকে হুমকি দেওয়ার অভিযোগে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ নিতে দলীয় বিধায়কদের নিয়ে সিইও দফতরে গিয়েছেন শুভেন্দু অধিকারী। প্ল্যাকার্ড হাতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সিইও দফতরে গিয়েছেন বিজেপি বিধায়করা।
    বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন সিইও মনোজ আগরওয়াল বেড়ে খেলছেন। মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যের জন্য দেশের মুখ্য নির্বাচনী আধিকারিককে ব্যবস্থা নিতে আর্জি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। একইসঙ্গে ইআরওদের নিয়োগে বেনিয়মের অভিযোগ তুলেছেন।রাজনৈতিক দল নয়, মুখ্যসচিবের সামনে রাজ্যের সচিবালয় থেকে সিইও-র বিরুদ্ধে হুমকি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তাঁর দাবি সাংবিধানিক অফিসার এবং গণতান্ত্রিক পদ্ধতিকে ধ্বংসের চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। সিইও-র নিরাপত্তার জন্য অফিস ও বাড়িতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী। পাশাপশি তিনি ইআরওদের নিয়োগে বেনিয়মের অভিযোগ তুলেছেন। অবিলম্বে ব্যবস্থা নিতেও কমিশনকে আর্জি জানিয়েছেন বিরোধী দলনেতা। সোশ্যাল মিডিয়ায় পোস্টে তিনি লিখেছেন ডব্লুবিসিএস আধিকারিকদের বাদ দিয়ে জুনিয়র অফিসারদের নিয়োগ করার কাজ চলছে।
    নির্বাচন কমিশনের গাইডলাইনকে অগ্রাহ্য করে নিয়োগ চলছে। এরকমভাবে ২২৬ জনকে নিয়োগ করা হয়েছে।