
পুর নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গেই ব্যাঙ্ক প্রতারণা মামলাতেও কলকাতার ৭ ঠিকানায় হানা দিয়েছে ইডি। ভুয়ো কোম্পানি খুলে ব্যাঙ্ক প্রতারণা মামলায় গণেশ জুয়েলার্স এবং ভেভান জেমসের বিরুদ্ধে।
২৫ টি ব্যাঙ্কের কাছ থেকে ১২শ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে। জুয়েলারি সংস্থার কর্তা ও কর্মীদের বাড়িতে অভিযানে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গিরিশ পার্কের বাসিন্দা চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট বিশাল পাতোদিয়ার বাড়ির পাশাপাশি শরৎ বোস রোডের আরেক চাটার্ড অ্যাকাউন্ট্যান্টের বাড়িতেও পৌঁছে গিয়েছে ইডি আধিকারিকরা।
২৫ টি ব্যাঙ্কের থেকে যে ১২ শ কোটি টাকা নেওয়া হয়েছিল, সেই টাকা কোথায় পাচার করা হয়েছে। সেই তথ্য জানতেই ইডির এই অভিযান বলে খবর।






