
উত্তরবঙ্গ সফরে গিয়ে শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে গিয়ে মালদহ উত্তরের আক্রান্ত সাংসদ খগেন মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দুর শেয়ার করা ভিডিওতে দেখা গিয়েছে, শিলিগুড়ির ওই বেসরকারি হাসপাতালে শুয়ে রয়েছেন সাংসদ খগেন মুর্মু। আর তার বিছানার পাশে দাঁড়িয়ে থেকে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
৬ অক্টোবর জলপাইগুড়ির ডুয়ার্স অঞ্চলে বন্যা কবলিত এলাকা পরিদর্শনের সময় ত্রাণ ও উদ্ধারকাজ তদারকি করার সময় স্থানীয় কিছু ব্যক্তি সাংসদ খগেন মুর্মু ও শঙ্কর ঘোষ-র উপর হামলা চালায় বলে জানা গেছে, যার ফলে তিনি মাথায় গুরুতর আঘাত পান।









