
চেন্নাইয়ের রাজ্যের সর্বদল বৈঠকে আসন পুনর্বিন্যাসের প্রস্তাব খারিজ করে দিয়েছেন ডিএমকে প্রধান তথা মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। এই প্রক্রিয়া দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর প্রতি একটি বিপজ্জনক প্রবণতা বলে বৈঠকে দাবি করা হয়েছে।
জনসংখ্যার নিরিখে লোকসভার আসন পুনর্বিন্যাস নিয়ে বিদ্রোহ বজায় রাখলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। একইসঙ্গে এনিয়ে তার লড়াইকে অন্যান্য দক্ষিণী রাজ্যে ছড়িয়ে দেওয়ার কথাও বলেন। ২০২৬ সালে সংসদীয় কেন্দ্র পুনর্বিন্যাস প্রক্রিয়া চালু হতে পারে। তার আগে তামিলনাড়ুর অবস্থান নিয়ে সিদ্ধান্ত নিতে বুধবার সর্বদল বৈঠক ডেকেছিলেন স্ট্যালিন। সেই বৈঠকে সর্বসম্মতিক্রমে সেই প্রক্রিয়া খারিজ করে দেওয়া হয়েছে।
শাসকদল ডিএমকে ছাড়াও রাজ্যের প্রায় সব রাজনৈতিক দল বৈঠকে হাজির থাকলেও, বিজেপি, অমিল মানিলা, কায়েস ও এনটিকে এই বৈঠক বয়কট করেছিল।









