গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Entertainment সালমানের বদলে আল্লুকে নিলেন অ্যাটলি

    সালমানের বদলে আল্লুকে নিলেন অ্যাটলি

    0
    175
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    অ্যাটলি কুমারের বেবি জন ছবিটি বক্স অফিসে চূড়ান্ত ব্যর্থ। এই ছবির প্রচারের সময় তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে একটি ছবি করবেন। কিন্তু শোনা যাচ্ছে, অ্যাটলি তাঁর পরবর্তী ছবিতে সালমানের বদলে প্যান ইন্ডিয়া তারকা আল্লু অর্জুনকে নিয়েছেন।

    আল্লুকে নিয়ে তিনি শিগগিরই ছবির শুটিং করতে চলেছেন বলে জানা গেছে।খবর,অ্যাটলির এই ছবিতে আল্লুর সঙ্গে তিন নায়িকাকে দেখা যাবে।সমালোচকেরা ধারণা করছেন যে বেবি জন মহাফ্লপ হওয়ার পর আর কোনো ঝুঁকি নিতে চান না অ্যাটলি। তাই তড়িঘড়ি করে তিনি পরবর্তী প্রকল্প থেকে বাদ দিয়েছেন সালমানকে।কারণ, বক্স অফিসের দিকে তাকালে দেখা যাবে যে ভাইজানের অভিনীত শেষ কয়েকটা ছবি ভালো ব্যবসা করতে ব্যর্থ। বলা যায়, সালমানের ক্যারিয়ার এখন পড়তির দিকে।আর তাই অ্যাটলি তাঁর ছবিতে এমন নায়ককে আনতে চান, যাঁর হাত ধরে তাঁর ব্যবসা আসবে। আর এই মুহূর্তে আল্লু অর্জুনই যে অ্যাটলির সবচেয়ে বড় ভরসা, তা বলার অপেক্ষা রাখে না। অ্যাটলি চেয়েছিলেন,সালমান আর রজনীকান্তকে বড় পর্দায় একসঙ্গে আনতে।কিন্তু ভাইজানকে বাদ দেওয়ার পর এখন রজনীকান্তর জায়গায় অন্য অভিনেতার সন্ধানে আছেন তিনি।জানা গেছে, অ্যাটলির এই ছবির বাজেট ৬০০ কোটি টাকা। আর ছবিটি প্রযোজনা করছে সান পিকচার্স। অ্যাকশনে ভরপুর ছবিটি পুনর্জন্মের ওপর আধারিত হবে বলে জানা গেছে।অ্যাটলির এই ছবিতে তিন নায়িকাকে একসঙ্গে দেখা যাবে।

    কানাঘুষা শোনা যাচ্ছে যে এই তিন নায়িকার মধ্যে একজন বলিউড তারকা জাহ্নবী কাপুর।এখন ছবির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। এ বছরের মাঝামাঝি ছবিটির শুটিং শুরু হবে। আর ছবিটি মুক্তি পাবে আগামী বছর। তবে অ্যাটলির এই ছবির এখনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয় নি।