গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home West Burdwan দুর্গাপুরের ঘটনায় গ্রেফতার পুরনিগমের অস্থায়ী কর্মী

    দুর্গাপুরের ঘটনায় গ্রেফতার পুরনিগমের অস্থায়ী কর্মী

    0
    118
    ছবি সৌজন্যে : ফাইল

    দুর্গাপুরে ওড়িশার ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় দুর্গাপুর পুরনিগমের অস্থায়ী এক কর্মীকেও গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের সংখ্যা বেড়ে হয়েছে চার জন।

    রবিবার তিন জনকে আদালতে হাজির করানো হয়েছিল। রাতে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এখনও পর্যন্ত এক অভিযুক্তের খোঁজ মেলেনি। পুলিশ তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে। ওড়িশা থেকে একটি প্রতিনিধিদল রবিবার দুর্গাপুরে এসেছিল। তাদের হাসপাতালে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ। সোমবার ওড়িশা থেকে মহিলা কমিশনের প্রতিনিধিরা দুর্গাপুরে আসবেন। পরিস্থিতি খতিয়ে দেখে তাঁরা ওড়িশা সরকারকে পূর্ণাঙ্গ রিপোর্ট দেবেন। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝী দুর্গাপুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। দুর্গাপুরের ঘটনায় ধৃতদের সকলেরই ডিএনএ পরীক্ষা করা হবে। পুলিশ তার প্রস্তুতি নিচ্ছে। এখনও আটক রয়েছেন অভিযোগকারী তরুণীর বন্ধু-সহপাঠী। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, তদন্তের পাশাপাশি নিরাপত্তার স্বার্থেও ওই যুবককে আটক রাখা হয়েছে।

    অভিযোগপত্রে মোট পাঁচ জনের নাম লিখেছিলেন তরুণী। তাঁদের মধ্যে চার জন ধরা পড়েছেন।