গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home North 24Pgs মতুয়া মন্তব্য, শান্তনু-মমতাবালার অনুগামীদের মধ্যে হাতাহাতি

    মতুয়া মন্তব্য, শান্তনু-মমতাবালার অনুগামীদের মধ্যে হাতাহাতি

    0
    64
    ছবি সৌজন্যে : নিজস্ব

    শান্তনু ঠাকুরের মতুয়া নিয়ে মন্তব্যে তোলপাড় ঠাকুরবাড়ি। বুধবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা মতুয়া সংঘাধিপতি শান্তনু ঠাকুরের মন্তব্যের প্রতিবাদে মমতাবালা ঠাকুরের অনুগামীরা মিছিল করে ঠাকুরবাড়িতে পৌঁছতেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।

    শান্তনু ঠাকুরের বাড়ি ঘেরাওয়ের কর্মসূচি ঘিরে দুই পক্ষের মধ্যে মারামারি বেধে যায় বলে অভিযোগ। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এর আগে বনগাঁর সভা থেকে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেছেন ৫০ লাখ রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি মুসলমানদের তাড়াতে যদি ১ লাখ মতুয়া ভোট দিতে না পারেন তাতে সহ্য করা উচিত। এই মন্তব্যের প্রতিবাদে শান্তনু ঠাকুরের বাড়ি ঘেরাও কর্মসূচির ডাক দেয় মমতাবালা ঠাকুরের অনুগামীরা। বুধবার মিছিল ঠাকুরবাড়িতে পৌঁছতেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। মমতাবালা ঠাকুরের অভিযোগ শান্তনু ঠাকুরের মন্তব্যে আতঙ্কিত মতুয়ারা। তাঁর কাছে জবাব চাইতে গিয়েছিলেন মতুয়ারা। কিন্তু শান্তনু ঠাকুরের লোকজন তাঁদের ওপর চড়াও হয়ে মারধর করেছেন।

    এদিকে শান্তনু ঠাকুরের অভিযোগ যাঁরা মিছিল করে এসেছিলেন তাঁরা কেউই মতুয়া নন, মমতাবালা ঠাকুরের লোকজন। তৃণমূলের লোকজনকে পাঠিয়ে গন্ডগোল পাকাতে এসেছিলেন মমতাবালা ঠাকুরের লোকজন।