গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National কাশ্মীরে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত অন্তত ১০ জওয়ান 

    কাশ্মীরে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত অন্তত ১০ জওয়ান 

    0
    63
    ছবি সৌজন্যে : এক্স
    জম্মু-কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্ততপক্ষে ১০ সেনা জওয়ানের। কাশ্মীরের দোদা জেলায় খাদে পড়ে গিয়েছে সেনার একটি গাড়ি।
    বৃহস্পতিবারের এই ঘটনায় এখনও পর্যন্ত ১০ জন জওয়ানের মৃত্যু হয়েছে। বহুজন জওয়ান গুরুতর জখম হয়েছেন বলে সংবাদমাধ্যম সূত্রের খবর।
    গাড়িতে ১৭ জন ছিলেন বলে সূত্রের খবর। দোদা জেলায় খান্নি টপে ভাদেরওয়া-চাম্বা রোডের উপর দিয়ে যাওয়ার সময় ২০০ ফুট ওপর থেকে গভীর খাদে পড়ে এই দুর্ঘটনা ঘটেছে। এরপরই খবর পেয়ে সেখানে পৌঁছে সেনা ও পুলিশ উদ্ধারকাজ শুরু করেছে। কয়েকদিন আগেই গুলমার্গ সেক্টরে একটি গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিলেন ২ জন সেনা পোর্টার। সেই গাড়িটিও খাদে পড়ে গিয়েছিল