
কংগ্রেসের কোনও নেতৃত্ব নেই এবং তারা রাজনীতিতে ব্যাপকভাবে ব্যর্থ হয়েছে। এমনটাই কটাক্ষ করেছেন বিজেপি নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল।
তিনি বলেছেন, বিহার ও মহারাষ্ট্রে কংগ্রেসকে বড় ধাক্কা খেতে হয়েছে। তিনি আরও বলেছেন, কংগ্রেস একটি অকার্যকর চেকের মতো, যার বৈধতা শেষ হয়ে গেছে এবং মানুষ এখন তাদের উপর ভরসা করতে প্রস্তুত নয়।
গোয়েল বলেছেন, উদয়নিধি স্টালিনকে তামিলনাড়ুর সচেতন জনগণ প্রত্যাখ্যান করবে, কারণ বর্তমান ডিএমকে সরকার অক্ষম এবং দুর্নীতিগ্রস্ত। তামিলনাড়ুর নেতারা এনডিএ-তে যোগ দিচ্ছেন যাতে এপ্রিল মাসে তামিলনাড়ুর উন্নয়নে আগ্রহী একটি কার্যকর এবং দক্ষ সরকার ক্ষমতায় আসতে পারে।









