
রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, গাজায় যা ঘটছে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। গাজা যুদ্ধ শুরুর পর তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলতে চাইলেও নেতানিয়াহু তার ফোন ধরেননি বলে জানিয়েছেন গুতেরেস।
এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন রাষ্ট্রসংঘের মহাসচিব।গাজায় নিহত রাষ্ট্রসংঘের কর্মী ও অন্যান্য ত্রাণকর্মীদের হত্যার ঘটনায় জবাবদিহির অভাবও সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন গুতেরেস।উল্লেখ্য,গাজায় প্রায় ৩০০ ত্রাণকর্মী মারা গেছেন, যার মধ্যে দু-তৃতীয়াংশের বেশি রাষ্ট্রসংঘের কর্মী বলে জানিয়েছে সংস্থাটি।অন্যদিকে,গাজায় এখন পর্যন্ত ৪১ হাজারের বেশি প্যালেস্টাইনি মারা গেছে বলে স্থানীয় কর্তারা বলছেন।হামাসের বিরুদ্ধে ইসরায়েলের প্রতিশোধ বিষয়ে গুতেরেস বলেছেন, সেখানে আন্তর্জাতিক মানবাধিকার আইনের অত্যন্ত নাটকীয় লঙ্ঘন ঘটছে এবং অসামরিক নাগরিকদের সুরক্ষার বিষয়টি সেখানে সম্পূর্ণ অনুপস্থিতি।অন্যদিকে ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, তারা সাধারণ নাগরিকদের ক্ষতির ঝুঁকি কমানোর চেষ্টা করে।গাজায় নিহতদের অন্তত এক-তৃতীয়াংশ জঙ্গি বলে দাবি করেছে তারা। হামাস সাধারণ নাগরিকদের ঢাল হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। তবে হামাস এই অভিযোগ অস্বীকার করেছে।









