
উত্তরবঙ্গের পর প্রকৃতির ভয়াবহ রোষানলে পরেছে ভুটানও। পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করেছে ভূটান।
ওয়াং নদীর টালা বাঁধের গেট না খোলায় বাড়ছে বিপদ। প্রবল বৃষ্টিতে টালা বাঁধের জল উপচে বইছে নদী। তাই জলের চাপে বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। আর বাঁধ ভাঙলে ভাসবে ডুয়ার্সের ভুটানঘাট সহ বিস্তীর্ণ এলাকা। সেই কারণেই সতর্ক করা হয়েছে। ইতিমধ্যেই ভুটানের অনেক নদীর জল ঢুকতে শুরু করেছে পশ্চিমবঙ্গে। ভুটানের তরফে জানানো হয়েছে, ওয়াং নদীর টালা বাঁধের একটি গেট খুলছে না। সেই কারণে জল বেরাচ্ছে বাঁধের উপর দিয়ে। জলের প্রবল চাপ পড়ছে বাঁধের উপর। সেই কারণে যদি কোনও কারণে ভেঙে যায় সেক্ষেত্রে বিপুল পরিমাণ জলরাশি হুড়মুড়িয়ে নীচের দিকে নেমে আসবে।
আর তার জেরে জয়ন্তী অঞ্চল অর্থাৎ ভুটান ঘাট এলাকা যেখানে প্রচুর পর্যটক ঘুরতে যান সেই সব এলাকা যে প্লাবিত হবে তা বলার অপেক্ষা রাখে না। সেই কারণে ইতিমধ্যেই ভুটান থেকে পশ্চিমবঙ্গ সরকারকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।









