গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata যে ভাষায় জাতীয় সঙ্গীত, তাকেই বাংলাদেশি তকমা, তোপ মুখ্যমন্ত্রীর

    যে ভাষায় জাতীয় সঙ্গীত, তাকেই বাংলাদেশি তকমা, তোপ মুখ্যমন্ত্রীর

    0
    211
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    যে ভাষায় জাতীয় সঙ্গীত, সেই ভাষাকেই বাংলাদেশি ভাষা তকমা। দিল্লি পুলিশের চিঠি নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন এই ধরণের ঘটনা শুধু বাঙালিদের অপমানই নয়, সংবিধান বিরোধী।

    বাংলা ভাষা রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দর মাতৃ ভাষা। জাতীয় সঙ্গীত, জাতীয় গান বাংলা ভাষায় লেখা। রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিম চট্টোপাধ্যায়ের রচনা। যে ভাষায় কোটি কোটি ভারতীয় কথা বলেন ও লেখেন, সংবিধান স্বীকৃত সেই বাংলা ভাষাকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন দিল্লি পুলিশ বাংলাদেশি ভাষা বলছে।

    এই বাংলা বিবোধী সরকারের বিরুদ্ধে সবাইকে পথে নামার ডাক দিয়ে দিল্লি পুলিশের ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি পুলিশ বাংলা ভাষাকে বাংলাদেশি তকমা দেওয়া এভাবেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।