গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National বিদ্যুৎ দফতরের কর্তার বিদ্যুৎ সংযোগ কাটলেন স্থানীয় বিধায়ক 

    বিদ্যুৎ দফতরের কর্তার বিদ্যুৎ সংযোগ কাটলেন স্থানীয় বিধায়ক 

    0
    171
    ছবি সৌজন্যে : এক্স

    ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ হয়ে শেষমেশ বাধ্য হয়ে বিদ্যুৎ দফতরের তিন কর্তার বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে দিলেন উত্তরাখণ্ডের হরিদ্বারের কংগ্রেস বিধায়ক বীরেন্দ্র জাত্তি।

    সূত্রের খবর, মঙ্গলবার সদলবলে বিদ্যুৎ দফতরের মুখ্য ইঞ্জিনিয়ার-সহ তিন কর্তার বাড়িতে মই এবং বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে হাজির হন বিধায়ক বীরেন্দ্র। প্রথমে তিনি যান সুপারিন্টেন্ডিং ইঞ্জিনিয়ার বিবেক রাজপুতের বাড়িতে। যে বিদ্যুতের খুঁটি থেকে ইঞ্জিনিয়ারের বাড়ির বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছিল, সেই খুঁটিতে মই লাগিয়ে ওঠেন বিধায়ক।

    তার পর নিজের হাতেই সংযোগ বিচ্ছিন্ন করেন। তার পর বিধায়ক হাজির হন মুখ্য ইঞ্জিনিয়ার অনুপম সিংহ এবং এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার বিনোদ পাণ্ডের বাড়িতে। দুই কর্তার বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। ইতিমধ্যেই বিধায়কের বিরুদ্ধে রুরকি সিভিল লাইন্‌স থানায় অভিযোগ দায়ের করেছে স্থানীয় বিদ্যুৎ দফতর।