গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International ইউক্রেনের সাথে চুক্তি করেই ফেলল ট্রাম্প প্রশাসন

    ইউক্রেনের সাথে চুক্তি করেই ফেলল ট্রাম্প প্রশাসন

    0
    109
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    কয়েক মাস ধরে টানাপোড়েনের পর ইউক্রেনের সাথে তার জ্বালানি ও খনিজ সম্পদের যৌথ উত্তোলনের বিষয়েএকটি চুক্তি স্বাক্ষর করেছে আমেরিকা।রাশিয়ার সাথে যুদ্ধের পর ইউক্রেনের অর্থনৈতিক পুনরুদ্ধারকে উৎসাহিত করার জন্য দুটি দেশ একটি পুনর্গঠন বিনিয়োগ তহবিল প্রতিষ্ঠায় সম্মত হয়েছে।মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, উভয় পক্ষই ইউক্রেনে স্থায়ী শান্তি ও সমৃদ্ধির জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

    কিয়েভের জন্য, এই চুক্তিটি মার্কিন সামরিক সহায়তা পাওয়ার জন্য অপরিহার্য বলে মনে করা হয়।এদিকে,বিশ্বাস করা হয় যে ইউক্রেনে গ্রাফাইট, টাইটানিয়াম এবং লিথিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের বিশাল মজুদ রয়েছে। পুনর্নবীকরণযোগ্য শক্তি, সামরিক প্রয়োগ এবং শিল্প অবকাঠামোতে ব্যবহারের কারণে এগুলোর চাহিদা ব্যাপক।চীনের সাথে মার্কিন বাণিজ্য যুদ্ধের মধ্যে এই চুক্তিটি করা হয়েছে।যেখানে বর্তমান বিশ্বের  ৯০% বিরল খনিজের মজুদ পাওয়া যায়।

    মার্কিন ট্রেজারি থেকে প্রকাশিত বিবৃতি অনুসারে, নবগঠিত মার্কিন-ইউক্রেন পুনর্গঠন বিনিয়োগ তহবিল ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া আক্রমণ করার পর থেকে আমেরিকা,ইউক্রেনকে যে উল্লেখযোগ্য আর্থিক এবং বস্তুগত সাহায্য দিয়েছে তাকে স্বীকৃতি দেয়।মার্কিন অর্থমন্ত্রী একটি ভিডিও বিবৃতিতে বলেছেন, এই চুক্তি ইউক্রেনের সমৃদ্ধির জন্য সম্পদের ব্যবহারে সাহায্য করবে।