গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home International কোনো প্যালেস্টাইন রাষ্ট্র থাকবে না : নেতানিয়াহু

    কোনো প্যালেস্টাইন রাষ্ট্র থাকবে না : নেতানিয়াহু

    0
    53
    ছবি সৌজন্যে : এক্স

    অধিকৃত পশ্চিম তীরে একটি বৃহৎ বসতি স্থাপন প্রকল্পের স্বাক্ষর অনুষ্ঠানে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিজ্ঞা করে বলেছেন, কোনো প্যালেস্টাইন রাষ্ট্র থাকবে না। নেতানিয়াহু মাআলে আদুমিমে এক অনুষ্ঠানে বলেছেন, তাঁরা তাঁদের প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছেন,কোনো প্যালেস্টাইন রাষ্ট্র থাকবে না।

    এই জায়গা ইসরায়েলের। উল্লেখ্য,ইসরায়েল দীর্ঘদিন ধরে প্রায় ১২ বর্গকিলোমিটার অর্থাৎ পাঁচ বর্গমাইল এলাকাজুড়ে একটি অঞ্চল নির্মাণের পরিকল্পনা করে আসছে।যা ই ওয়ান নামে পরিচিত।তবে আন্তর্জাতিক বিরোধিতার মুখে সেই পরিকল্পনা বহু বছর ধরে স্থগিত ছিল।গত মাসে ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ ঘোষণা করেন,তিনি ই ওয়ান এলাকায় প্রায় ৩ হাজার ৪০০টি বাড়ি নির্মাণের পরিকল্পনাকে সমর্থন করছেন। এদিকে এই সংবেদনশীল অঞ্চলটি জেরুজালেম ও মাআলে আদুমিমের মাঝখানে অবস্থিত।তার এই ঘোষণার ফলে ব্যাপক নিন্দা ছড়িয়ে পড়ে।রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, এই বসতি পশ্চিম তীরকে কার্যত দু’ ভাগে ভাগ করে ফেলবে এবং এটি একটি সংযুক্ত প্যালেস্টাইন রাষ্ট্রের জন্য অস্তিত্বগত হুমকি তৈরি করবে। ১৯৬৭ সাল থেকে ইসরায়েলের দ্বারা অধিকৃত পশ্চিম তীরের সব বসতিকে আন্তর্জাতিক আইনের অধীনে অবৈধ হিসেবে বিবেচনা করা হয়,সেগুলোর জন্য ইসরায়েলি পরিকল্পনা অনুমোদন থাকুক বা না থাকুক।

    অন্যদিকে,ব্রিটেন, ফ্রান্সসহ একাধিক পশ্চিমী দেশের সরকার ঘোষণা করেছে যে, তারা চলতি মাসের শেষে রাষ্ট্রসংঘে প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে।ব্রিটেন বলেছে, যদি ইসরায়েল গাজার বিধ্বংসী যুদ্ধে যুদ্ধবিরতির বিষয়ে সম্মত না হয়।তবে তারা প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পদক্ষেপ নেবে।