গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International আমেরিকায় হাজার হাজার জঙ্গি : ট্রাম্প

    আমেরিকায় হাজার হাজার জঙ্গি : ট্রাম্প

    0
    115
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    আমেরিকায় হাজার হাজার জঙ্গি লুকিয়ে রয়েছে, দ্বিতীয় বার প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম সাক্ষাৎকারে এমনই দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। তাদের বিরুদ্ধে আগামী দিনে প্রশাসন ব্যবস্থা নেবে, তা-ও জানিয়ে দিয়েছেন তিনি।

    ঘটনাচক্রে, ট্রাম্প এমন সময়ে এই মন্তব্য করেছেন, যখন অবৈধ অভিবাসন রুখতে কড়া ব্যবস্থার পথে এগোচ্ছে আমেরিকার প্রশাসন। বাইডেন প্রশাসনের নীতির সমালোচনা করে আমেরিকা নিয়ে তাঁর আগামী দিনের ভাবনার কথা বোঝাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প। সে সময়েই আমেরিকার প্রেসিডেন্টের কথায় উঠে আসে সে দেশে থাকা জঙ্গি’দের প্রসঙ্গ। আমেরিকান সংবাদমাধ্যম ফক্স নিউজ়’কে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন,প্রায় দশ হাজার খুনি রয়েছে। তারা স্বাধীন ভাবে আমেরিকায় ঘুরে বেড়াচ্ছে।আমেরিকার প্রেসিডেন্টের দাবি, এদের মধ্যে অনেকেই ভিন্‌দেশ থেকে আমেরিকায় এসেছে।অনেক দেশ নিজেদের এলাকায় অপরাধের হার কমাতে অপরাধীদের আমেরিকায় পাঠিয়ে দিচ্ছে বলেও সন্দেহ ডোনাল্ড ট্রাম্পের। উদাহরণ হিসাবে ভেনেজ়ুয়েলার প্রসঙ্গও টেনেছেন তিনি।

    প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, ভেনেজ়ুয়েলায় অপরাধের হার ৭৮ শতাংশ কমে গিয়েছে। কারণ, তারা সেখানকার অপরাধীদের আমেরিকায় পাঠিয়ে দিয়েছে। এ সবের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট।