গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Technology টিকটককে ১০ মিলিয়ন ডলার জরিমানা

    টিকটককে ১০ মিলিয়ন ডলার জরিমানা

    0
    126
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট টিকটককে ১০ মিলিয়ন ডলার জরিমানা করেছে। অভিযোগ করা হয়েছে, প্ল্যাটফর্মটি ভাইরাল চ্যালেঞ্জের প্রসার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে, যার ফলে তিনটি শিশুর মৃত্যু হয়েছে।

    আদালতের ম্যাজিস্ট্রেট টানিয়া ডি’আমেলিও জানিয়েছেন,জরিমানার অর্থ আট দিনের মধ্যে ন্যাশনাল কমিউনিকেশনস কমিশন ,কোনাটেল-এর কাছে জমা দিতে হবে। এই অর্থ একটি বিশেষ তহবিল গঠনে ব্যবহার করা হবে, যা ভাইরাল চ্যালেঞ্জের শিকারদের ক্ষতিপূরণ দান করবে। ডি’আমেলিও আরও জানিয়েছেন,টিকটককে ভেনেজুয়েলায় তাদের নিজস্ব একটি অফিস স্থাপন করতে হবে। তবে, আদালত জানায়নি যদি টিকটক এই নির্দেশ মানতে ব্যর্থ হয়, তাহলে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে।  ম্যাজিস্ট্রেটের বক্তব্য অনুযায়ী, ভাইরাল চ্যালেঞ্জের কারণে তিনজন শিশু প্রাণ হারিয়েছে এবং আরও অনেক শিশু মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও তিনি কোনো নির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ করেননি। উল্লেখ্য,নভেম্বরে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন, কমপক্ষে দুই শিশু বিষাক্ত পদার্থ গ্রহণ বা ঘুমের ওষুধ নিয়ে এক চ্যালেঞ্জে অংশ নিয়ে প্রাণ হারিয়েছে।

    আদালতের রায়ে বলা হয়েছে, টিকটক প্রয়োজনীয় এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করেনি যাতে এ ধরনের চ্যালেঞ্জ নিয়ে তৈরি কনটেন্টের প্রসার রোধ করা যায়। এর ফলে ভেনেজুয়েলার আইনি ব্যবস্থা লঙ্ঘিত হয়েছে।