
মাদক মেশানো চকোলেট খাইয়ে জলপাইগুড়িতে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে তৃণমূল নেতার ভাইপোর বিরুদ্ধে। স্কুল ব্যাগে প্রেগন্যান্সি কিট দেখতে পেয়েই বিষয়টি জানতে পারে পরিবারের লোকজন।
জলপাইগুড়ির তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের ভাইপোর টোটো করে মাঝেমধেই স্কুলে যেত ওই স্কুলছাত্রী। অভিযোগ ২১ জানুয়ারি চকোলেট খাওয়ানোর কথা বলে ওই ক্লাস এইটের ছাত্রীকে তিস্তা উদ্যান এলাকায় নিয়েগিয়েছিল অভিযুক্ত। সেখানেই চকোলেটের সঙ্গে মাদক মিশিয়ে বেহুঁশ করে যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ। ওই টোটোচালকই নাবালিকাকে বাড়ি পৌঁছে দেয়। মেয়ের স্কুল ব্যাগ গোছাতে গিয়ে প্রেগন্যান্সি কিট দেখে চেপে ধরতেই বিষয়টি তাঁর মাকে জানায় নির্যাতিতা। টোটোচালকই যৌন নিগ্রহের পর এই কিট দিয়েছে। এরপরেই কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের হয়।অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার পুলিশ সুপার জানিয়েছেন পকসো আইনে অভিযুক্তর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।এদিকে নিউটাউনকাণ্ডের মধ্যে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে পর্ণশ্রীতে ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে দুই যুবক নাবালিকার সঙ্গে অভব্য আচরণ করতে দেখে স্থানীয়রাই দুই যুবককে পাকড়াও করে। মারধর করা হয় দুই যুবককে।
এরপর স্থানীয়রাই তাঁদের পুলিশের হাতে তুলে দেয়। রাজদীপ প্রামাণিক ও অঙ্কুশ নাথ নামে ওই দুই অভিযুক্তর বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের হয়েছে।









