
নিউটাউনের ১৪ নম্বর ট্যাঙ্কের কাছে নির্জন জায়গায় টোটো চালকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মত যুবক সুশান্ত ঘোষ, রাজারহাটের রেকজোয়ানির মাজেরহাট এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে এক যুবক সুশান্তের বাড়িতে গিয়ে তাঁর টোটোয় করে রামমন্দির থেকে ইকোপার্ক নিয়ে যাওয়ার কথা বলেই। সেই মতোই এদিন রাতে বের হন সুশান্ত। পরিবারের দাবি, বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল তাঁর। ওই মহিলার স্বামী সশান্তকে মোটা টাকা ধার দেয়। সেই টাকা নিয়েও তাদের মধ্যে ঝামেলা চলছিল বলে দাবি সুশান্ত-র পরিবারের।
ইতিমধ্যেই মামনি ঘোষ ও তার স্বামী গিরিশ ঘোষকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পলিশ। পাশাপাশি এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।









