
ভোটের মুখে গ্রেফতার নদিয়ার তৃণমূল কাউন্সিলর। জানা গিয়েছে শুক্রবার সকালে আচমকাই হরিণঘাটা পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা প্রাত্তন পুরপ্রধান রাজীব দালালের বাড়িতে হানা দেয় পুলিশ।
প্রথমে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে গ্রেফতার করে রাজীব দালালকে আদালতে তোলা হলে ৩ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। জানা গিয়েছে হরিণঘাটার তৃণমূল বিধায়ক রাজীব বিশ্বাসের মনোনয়নে অশান্তি হয়। অভিযোগ তৃণমূল প্রার্থীর মনোনয়ন দাখিলের সময় রিটার্নিং অফিসারের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন। সেই ঘটনায় কল্যাণী থানায় অভিযোগ দায়ের হয়েছিল। তার ভিত্তিতেই শুক্রবার গ্রেফতার করা হয় রাজীব দালালকে।
পরিবারের দাবি কোনও পরোয়ানা ছাড়াই পুলিশ তল্লাশি চালিয়েছে। গ্রেফতারির পিছনে ষড়যন্ত্র দেখছে তৃণমূল।








