গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Kolkata আবারও জামিন খারিজ তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ-র

    আবারও জামিন খারিজ তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ-র

    0
    55
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    নিয়োগ দুর্নীতির মামলার অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আর্জি আবারও খারিজ করে দিয়েছে আদালত।
    ১৮ তারিখ পর্যন্ত জীবনকৃষ্ণ সাহাকে ফের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। বৃহস্পতিবার ইডির বিশেষ আদালতে শুনানিতে কেন্দ্রীয় এজেন্সি সওয়ালে দাবি করেছে নিয়োগ দুর্নীতিতে জীবনকৃষ্ণর অ্যাকাউন্টে জমা পড়া টাকা কোন মাথার কাছে গিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। শুধু জীবনকৃষ্ণ সাহাই নয়, তাঁর ঘনিষ্ঠদের অ্যাকাউন্ট থেকেও উদ্ধার হওয়া টাকার কার কাছে গিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলেও আদালতে জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
    নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে সিবিআইও গ্রেফতার করেছিল। কিন্তু উচ্চ আদালতে জামিন পেয়ে যান তিনি। পরে জীবনকৃষ্ণকে আবার গ্রেফতার করে ইডি।