গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Murshidabad খুন তৃণমূল কর্মী, হাড়হিম ঘটনা বহরমপুরে

    খুন তৃণমূল কর্মী, হাড়হিম ঘটনা বহরমপুরে

    0
    53
    ছবি সৌজন্যে : নিজস্ব

    বহরমপুরে বাড়ির পাশেই খুন হয়েছেন তৃণমূল কর্মী। নিহতের নাম হায়াতুল্লাহ শেখ, বয়স ৪৮ বছর। তিনি এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী বলে পরিচিত।

    শুক্রবার রাতে বাড়ির পাশে দাঁড়িয়েছিলেন হায়াতুল্লাহ শেখ। তাঁকে লক্ষ্য করে অতর্কিতে হামলা চলে। চাকু দিয়ে কোপানো হয় তাঁকে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁকে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় হায়াতুল্লাহ শেখের। কংগ্রেসের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে সরব তৃণমূল। জানা যাচ্ছে, হায়াতুল্লাহ শেখ বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আইজুদ্দিন মণ্ডলের শ্যালক। কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা ওই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ তুলেছেন আইজুউদ্দিন মণ্ডল।

    যদিও অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।