
ইসলামাবাদে শান্তিবৈঠক ভেস্তে যাওয়ার পর যদি ইরান ফের আলোচনার টেবিলে বসতে যায় তাতে কিছুই যায় আসে না। এমনই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেছেন, ইরান আলোচনার রাস্তায় ফিরুক, বা না-ফিরুক, তাঁর কিছুই যায়-আসে না। এমনকি তিনি এ-ও দাবি করেছেন, ইরান আলোচনার টেবিলে না-ফিরলেও তাঁর কোনও অসুবিধা হবে না। সোমবার ফ্লরিডা থেকে ওয়াশিংটনে ফেরার পথে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান আলোচনায় ফিরুক বা না-ফিরুক, কিছু যায়-আসে না।
যদি ইরান না ফেরে, তাঁর কোনও সমস্যা হবে না। ডোনাল্ড ট্রাম্প অবশ্য এ-ও স্পষ্ট করে দিয়েছেন, ইরানকে পরমাণু অস্ত্রধর হতে দেবে না আমেরিকা।









