
বিশ্বের জ্বালানি বাজারে ফের অনিয়শ্চতার মেঘ। বিশ্বে পণ্য পরিবহণের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী অবরুদ্ধ করার কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আর তার পরেই হু হু করে বাড়়ছে অশোধিত তেলের দাম। অথচ গত ইসলামাবাদে আমেরিকা এবং ইরানের মধ্যে শান্তিবৈঠক শুরু হওয়ার পর অশোধিত তেলের দাম কিছুটা কমেছিল। সোমবার আমেরিকার অশোধিত তেলের ব্যারেল পিছু দাম ৮ শতাংশ বেড়ে হয়েছে ১০৪.২৪ ডলার। অশোধিত তেল ব্রেন্ট ক্রুডের ব্যারেল প্রতি দাম ৭ শতাংশ বেড়ে হয়েছে ১০২.২৯ ডলার। পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরু হওয়ার আগে এক ব্যারেল অশোধিত তেলের দাম ৭০ ডলার-এর আশপাশে ছিল।
এক সময় তা বেড়ে ১১৯ ডলার পর্যন্তও হয়েছে।সম্প্রতি আমেরিকা এবং ইরানের মধ্যে সংঘাত খানিক প্রশমিত হওয়ায় তেলের বাজার খানিক চাঙ্গা হচ্ছে বলে মনে করা হচ্ছিল।






