গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International ট্রাম্প-পুতিন ফোন,জেলেনস্কির কড়া বার্তা

    ট্রাম্প-পুতিন ফোন,জেলেনস্কির কড়া বার্তা

    0
    78
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্পষ্ট জানিয়ে দিয়েছেন,আমেরিকা ও রাশিয়ার মধ্যে ইউক্রেনকে বাদ দিয়ে কোনো শান্তি চুক্তি হলে তা কিয়েভ কখনোই মেনে নেবে না।

    পশ্চিম ইউক্রেনের একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সময় জেলেনস্কি বলেছেন,একটি স্বাধীন দেশ হিসেবে ইউক্রেন অন্তর্ভুক্তি ছাড়া কোনো চুক্তি মেনে নিতে পারা যায় না। এটি ইউক্রেনের অংশীদারদের কাছে পরিষ্কারভাবে জানিয়েছেন। ইউক্রেনকে বাদ দিয়ে কোনো দ্বিপক্ষীয় আলোচনা মেনে নেওয়া হবে না।জেলেনস্কির এই মন্তব্য এমন এক সময়ে এল, যখন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।পুতিনের সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প জেলেনস্কির সঙ্গেও কথা বলেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন,ডোনাল্ড ট্রাম্পের প্রথমে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলাটা ইউক্রেনের জন্য সুখকর ছিল না। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন,তিন বছরের যুদ্ধের অবসান ঘটানোর বিষয়ে কিয়েভ, আমেরিকা এবং ইউরোপের সাথে একটি সাধারণ অবস্থানে পৌঁছালে তিনি রাশিয়ার সাথে সরাসরি আলোচনার জন্য প্রস্তুত।জেলেনস্কি বলেছেন, আমেরিকা এবং তাঁদের মিত্রদের সাথে যেকোনো আলোচনার জন্য প্রস্তুত।

    যদি তারা নির্দিষ্ট অনুরোধের সুনির্দিষ্ট উত্তর এবং বিপজ্জনক পুতিন সম্পর্কে একটি সাধারণ ধারণা প্রদান করে,তাহলে ঐক্যবদ্ধ বোঝাপড়ার মাধ্যমে রাশিয়ার সাথে কথা বলতে প্রস্তুত থাকবেন।