গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International সৌদি আরবে ৫১ লক্ষ কোটির বাণিজ্যচুক্তি ট্রাম্পের

    সৌদি আরবে ৫১ লক্ষ কোটির বাণিজ্যচুক্তি ট্রাম্পের

    0
    110
    ছবি সৌজন্যে : এক্স
    পশ্চিম এশিয়া সফরের প্রথম দিনেই লক্ষ্যমাত্রা’র কাছে পৌঁছে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে দেশের যুবরাজ মহম্মদ বিন সলমনের সঙ্গে তাঁর বৈঠকের পর সই হয়েছে ৬০ হাজার কোটি ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি! আমেরিকায় ওই অঙ্কের বিনিয়োগ করবে রিয়াধ।
    আমেরিকার সংবাদমাধ্যমের একাংশের দাবি, ট্রাম্পের এ বারের পশ্চিম এশিয়া সফরের লক্ষ্য ১ লক্ষ কোটি ডলারের বিনিয়োগ নিশ্চিত করা। বুধবার সেখানে উপসাগরীয় দেশগুলির নেতাদের সঙ্গে শীর্ষ সম্মেলনে অংশ নেবেন তিনি। এর পরে ট্রাম্প যাবেন কাতার সফরে। পরের দিন বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরশাহিতে সফরের মাধ্যমে তাঁর তিন দিনের পশ্চিম এশিয়া সফর শেষ হবে। সৌদি আরবের রাজধানী রিয়াধে মঙ্গলবার স্বাক্ষরিত বাণিজ্যচুক্তিতে জ্বালানি, নিরাপত্তা, প্রযুক্তিগত সহায়তা ও বিনিয়োগের বিষয়গুলি রয়েছে। এ ছাড়া চূড়ান্ত হয়েছে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তি। ওই চুক্তি অনুযায়ী আমেরিকা থেকে ১৪ হাজার ২০০ কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম কিনবে সৌদি।
    সেগুলির রক্ষণাবেক্ষণ সংক্রান্ত পরিষেবাও তারা পাবে। এর মধ্যে রয়েছে, বিমানবাহিনীর আধুনিকীকরণ, আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, সামুদ্রিক এবং উপকূলীয় নিরাপত্তা, সীমান্ত নিরাপত্তা এবং স্থলবাহিনীর আধুনিকীকরণ।