
রাশিয়া ও তার বাণিজ্যের অংশীদার দেশগুলির উপরে অতিরিক্ত শুল্ক চাপাচ্ছেন না। তবে ২-৩ সপ্তাহের মধ্যে অবশ্যই বিষয়টি পুনর্বিবেচনা করবেন। আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্টকে বলতে শোনা গিয়েছে, আজকের আলোচনার পর তাঁর মনে হয় এখনই অতিরিক্ত শুল্ক ভাবার দরকার আছে বলে। দুই থেকে তিন সপ্তাহের পর এই নিয়ে ভাবা হবে অবশ্যই। তাঁর মতে, বৈঠক খুবই ভালো হয়েছে। এখনই যদি দ্বিতীয় দফার শুল্ক চাপিয়ে দিয়ে তা ওদের জন্য ধ্বংসাত্মক হবে।
রাশিয়ার থেকে তেল কেনার অপরাধে দুই দফায় ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু শনিবারের বৈঠকের পর যেন স্টান্স বদলে ফেলছেন মার্কিন প্রেসিডেন্ট। আপাতত শুল্ক না চাপিয়ে অপেক্ষা করার কথা বলতে শোনা গেল তাঁকে।









