
দাঁড়িয়ে থাকা একটি গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে দুই শিশুর দেহ। বিহারের পাটনার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, একজন ছেলে, একজন মেয়ে। দুই শিশুর বয়স ৯ ও ৫।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাটনার ইন্দ্রপুরী এলাকায় একটি দাঁড় করিয়ে রাখা গাড়ির ভিতর থেকে দুই শিশুর দেহ উদ্ধার হয়। দুই শিশুর পরিচয় জানার চেষ্টা চলছে। দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশ আধিকারিক জানিয়েছেন, স্থানীয় বাসিন্দারাই পুলিশে খবর দেন। গাড়ির ভিতর থেকে যে দুই শিশুকে উদ্ধার করা হয়। এক শিশু তখনও জীবিত ছিল। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তাঁকে বাঁচানো যায়নি। গাড়িটির মালিক কে, তা জানার চেষ্টা চলছে।









