গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International ইরানে আরও চার-পাঁচ সপ্তাহ হামলা চলতে পারে : ট্রাম্প 

    ইরানে আরও চার-পাঁচ সপ্তাহ হামলা চলতে পারে : ট্রাম্প 

    0
    22
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    ইরানে ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা চলতে পারে আরও চার থেকে পাঁচ সপ্তাহ। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ট্রুথ সোশ্যালে এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, ইরানের নেতা হিসাবে তিনি তিনজনের নাম বেছে রেখেছেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান কে চালাবেন, তার তিনটে দারুণ নাম রয়েছে। তবে এখনই সেই তিনটে নাম আমি বলে দেব না। আগে কাজটা হোক। তিন দশকেরও বেশি সময় ধরে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা পদে ছিলেন আয়াতোল্লা আলী খামেনেই।

    শনিবার তেহরানে হামলা চালিয়ে তাঁকে হত্যা করেছে মার্কিন-ইজরায়েল যৌথ বাহিনী। প্রত্যাঘাত শুরু করেছে ইরান। যার ফলে গোটা পশ্চিম এশিয়ার পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ইরান অবশ্য এত সহজে আত্মসমর্পণে রাজি নয়।  খামেনেইয়ের মৃত্যুর পর তারা ইতিমধ্যে ঘোষণা করেছে, দেশ চালানোর জন্য তিন সদস্যের কাউন্সিল গঠন করা হবে। তার সর্বোচ্চ নেতা হিসাবে ঘোষণা করা হয়েছে খামেনেই ঘনিষ্ঠ আলিরেজা আরাফির নাম।