গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National ভারতীয়রা আটকে পড়লে ব্যবস্থাগ্রহণ বিদেশমন্ত্রকের : রিজিজু 

    ভারতীয়রা আটকে পড়লে ব্যবস্থাগ্রহণ বিদেশমন্ত্রকের : রিজিজু 

    0
    20
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    বিদেশে গিয়ে ভারতীয়রা আটকে পড়লে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিদেশমন্ত্রক তৎক্ষণাৎ ব্যবস্থাগ্রহণ করে। অতীতে কোনো সরকার এরকম তৎক্ষণাৎ ব্যবস্থাগ্রহণের  তৎপরতা নেয়নি।
    সম্প্রতি পশ্চিম এশিয়ায় যুদ্ধ আবহে আটকে পড়েছে বহু ভারতীয়। তাদের উদ্ধারকাজ  নিয়ে প্রশ্ন করা হলে এমনটাই বলেছেন কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু। উল্লেখ্য, আবু ধাবিতে আটকে পড়েছেন সেলেব্রেটি থেকে সাধারণ মানুষও। যুদ্ধের আবহে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে আটকে থাকা এইসব অগণিত ভারতীয়দের দেশে ফেরাতে বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়েছে ভারত সরকার ৷
    রাশিয়া–ইউক্রেন যুদ্ধের সময়ে ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের দেশে ফিরিয়ে আনে কেন্দ্রীয় সরকার ৷ তবে এবারের পরিস্থিতি অনেক ভিন্ন ও অনেক জটিল ৷ কারণ, দুবাই, আবুধাবি সহ পশ্চিম এশিয়ার বেশ কিছু দেশের এয়ারপোর্টই বন্ধ। যাত্রীবিমান ওড়ার কোনও প্রশ্নই নেই। বন্ধ দেশের আকাশসীমাও। ফলে সেনাবিমান ব্যবহার করেও করা যাচ্ছে না উদ্ধারকাজ। ভারতীয় বিদেশমন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, একান্তই উদ্ধারকাজ সম্ভব না হলে বাড়ানো হবে ভিসার মেয়াদ।